শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় খুলনাগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে রফিক হোসেন(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক হোসেন উপজেলার মাধনগরের ভট্টপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।

মাধনগর স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো.ইমদাদুল হক মিলন বলেন, ‘নিহত ব্যক্তি চলন্ত মালবাহী ট্রেনটি উঠতে গিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

 

সাহেদুল/এসএ/দীপ্ত সংবাদ