শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নাটোরের কান্দিভিটুয়া এলাকায় রাজশাহী–ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় রিয়াদ হোসেন (২২) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

রবিবার (১২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন নাটোর শহরের রামাইগাছি এলাকার শরিফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, রবিবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে রিয়াদ হরিশপুরের দিকে যাচ্ছিলেন। কান্দিভিটুয়া এলাকায় রাজশাহী–ঢাকা মহাসড়ক পাড় হবার সময় একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রিয়াদের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মরদেহ উদ্ধার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সাহেদুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ