শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নাটোরে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু
ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় বেপোয়ারা গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বালু বোঝাই ট্রাক উল্টে শহিদুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের ধোপারবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল রাজশাহীর বাঘা উপজেলার বারোখাদিয়া গ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালু বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে বালু নিয়ে বাগাতিপাড়ার দিকে আসছিল। পথে ধোপারবিল এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা শ্রমিক শহিদুল ইসলাম ট্রাকের বালুর নিচে চাপা পড়ে। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বালুর ভিতর থেকে শহিদুলকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নান্নু খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন: বিরামপুরে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

 

সাহেদুল / আল / দীপ্ত সংবাদ