শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে “জুলিও কুরি” পদক প্রাপ্তির ৫০তম বছর পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নাটোরে “জুলিও কুরি” পদক প্রাপ্তির ৫০তম বছর পালিত
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন

নানা আয়োজনে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের “জুলিও কুরি” পদক প্রাপ্তির ৫০তম বছর পালিত হয়েছে।

রবিবার (২৮ মে) এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে এক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, স্থানীয় সরকার উপ–পরিচালক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ কর্মকতাবৃন্দ।

এ সময় বক্তারা বলেন বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের ১৪০ টি দেশের প্রায় ২০০ সদস্যর উপস্থিতিতে ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিক ভাবে “জুলিও কুরি” পদক তুলে দেওয়া হয়। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ। নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত বাংলার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের। তার ডাকে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। এই স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে নিজ নিজ স্থানে থেকে কাজ করে যাওয়ার আহবান জানান বক্তারা।

 

সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ