শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে চিনি ও খাদ্য শিল্প সংস্থার সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে চিনি ও খাদ্য শিল্প সংস্থার সভা অনুষ্ঠিত

 

নাটোরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বকেয়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা শতভাগ পরিশোধের দাবিতে আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকায় সদর দপ্তরে অনশন সফল করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সুগার মিলস কর্মচারী ইউনিয়নের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামানিক।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএসএফআইসি সদর দপ্তরের সদস্য সচিব (অবসরপ্রাপ্ত) আব্দুল ওহাব, নাটোর সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

নাটোর সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজিত এ সভায় আগামী ২৪ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

 

এসএ/দীপ্ত নিউজ