শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

 

নাটোরে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার(২৫ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে নাটোর শহরের কান্দিভিটা এলাকার একটি নির্মানাধীন গোডাউনের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিএনপি নেতা বাবুল চৌধুরীর একটি গোডাউন নির্মানের কাজ চলছে। দুপুরে গোডাউনের একটি কক্ষের কোনায় অজ্ঞাত এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, নিহতের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। তবে ওই যুবতী কিভাবে এখানে এসেছে বা কিভাবে তার মৃত্যু হয়েছে, কারা এর সাথে জড়িত তা জানাতে পারেনি পুলিশ। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

 

এসএ/দীপ্ত নিউজ