শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

 

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার(৬ নভেম্বর) রাতে আজিমনগর স্টেশন–সংলগ্ন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের পার্শ্ববর্তী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া গ্রামের ঝড়ু প্রামাণিকের মেয়ে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে পরিবারের লোকজন খবর পেয়ে ওই বৃদ্ধার মরদেহ নিয়ে যান।

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, সোমবার(৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ফিরোজা বেগম । তাদের ধারণা গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের পার্শ্ববর্তী রেললাইন পার হবার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। মঙ্গলবার(৭ নভেম্বর) সকালে স্থানীয়রা খবর দিলে পরিবারের সদস্যরা এসে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ওসি হারুনুজ্জামান রোমেল জানান, ট্রেনে কাটা পড়ে একজন নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

সাহেদুল আলম/ আল / দীপ্ত সংবাদ