শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীর কারাগার পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীর কারাগার পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

নরসিংদীতে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ সিথিল হওয়ায় জনমনে স্বস্তির পাশাপাশি স্বাভাবিক হচ্ছে জনজবীন।

শনিবার (২৭ জুলাই) ছুটির দিন হলেও সকাল থেকেই নরসিংদীর বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের চলাচল এবং গণপরিবহন চলতে দেখা গেছে।

শহরের প্রতিটি মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। কারাগারে বাড়তি নিরাপত্তায় রয়েছে বিজিবি ক্যাম্প।


এদিন সকালে ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এ সময় অতিরিক্ত কারা মহা–পরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র‌্যাব–১১ এর সিও লে. কর্নেল তানভীর বাশার, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে বিভাগী কমিশিনার মো. সাবিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছেন। ক্ষতির পরিমাণ নির্ণয়ে কারাগারটি পরিদর্শন করেছি। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপন করে কারাগারটি ব্যবহারযোগ্য করতে সরকারকে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সেলিম মিয়া/এজে/দীপ্ত সংবাদ