শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নরসিংদীতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে শনিবার (১১ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), মনোহরদী এর উদ্যোগে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গওচঝ প্রকল্পের সহায়তায় পিএফজি, মনোহরদী উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

পিএফজি‘র পিস অ্যাম্বাসেডর ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ও কো–অর্ডিনেটর, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল এর সঞ্চালনায় মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান, মনোহরদী থানার ইন চার্জ মো. আবুল কাসেম প্রমুখ।

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে মনোহরদী চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী প্রিয়াশীষ কুমার রায় (মোটর সাইকেল), মো. মাসুদুর রহমান (হেলিকপ্টার), ছাড়াও সকল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ মত বিনিময় সভায় উপস্থিত হয়ে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে সবার্ত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিদ্ব›দ্বী প্রার্থীগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিনিয়ন প্রোগ্রাম অফিসার তুহিন আফসারি, এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্যসহ পিএফজি’র নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি মনোহরদীর কোঅর্ডিনেটর মো. সাইদুর রহমান তসলিম, বক্তব্য রাখেন।

 

আল / দীপ্ত সংবাদ