শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নদীতে নৌকা ডুবে ভাই-বোন নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নদীতে নৌকা ডুবে ভাই-বোন নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নরসিংদীর মেঘনা নদীতে নৌকা ডুবে ভাই–বোন নিখোঁজের ১২ ঘন্টা পর আব্দুল্লাহ (১২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ চরভাসানিয়া বেরি বাধের পাশ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী ও জেলেরা।

এর আগে গতকাল সন্ধায় নরসিংদীর মাধবদী থানাধীন মেঘনা ঘাট থেকে স্ব–পরিবারে টিডিরচরে বেড়াতে যাচ্ছিলেন তারা।

নিহতের পরিবারের সদস্যরা জানান, নওঁগা জেলার বাসিন্দা এমতাজ উদ্দিন স্ব–পরিবারে মাধবদীর একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল সন্ধায় মেঘনা বাজার ঘাট থেকে পার্শবর্তী চরদিঘলদীর টিডিরচরে তাদের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

এসময় মাঝ নদীতে এমতাজ উদ্দিন, তার স্ত্রী দিলারা বেগম, দুই সন্তান আব্দুল্লাহ (১২) ও জান্নাতুল (১৪)সহ ছয়জন নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় এমতাজ, তার স্ত্রীসহ চারজর তীরে ফিরলেও নিখোঁজ হয় তাদের দুই সন্তান। এর পর স্থানীয় জেলেরাসহ এলাকাবাসী খোঁজ করলেও পাওয়া যায়নি তাদের কাউকে। শুক্রবার সকালে নিখোঁজের ১২ ঘন্টা পর দক্ষিণ চরভাসানিয়া বেরি বাধের পাশ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী ও জেলেরা। তবে এখনো নিখোঁজ রয়েছে জান্নাতুল নামের অপর কিশোরী।

ভংগারচর নৌ–পুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) অনিমেশ হলধার জানান, ৬ জন থেকে ৪ জনক তীরে উঠে আসলেও দুই ভাই–বোন নিখোঁজ ছিলো। আজ সকালে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় দক্ষিণ চরভাসানিয়া বেরি বাধের পাশ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। অন্যজনকে সন্ধান করা হচ্ছে।

আল / দীপ্ত সংবাদ