শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
শিক্ষা

নতুন বইয়ে ‘স্বাধীনতার ঘোষক’ জিয়াউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নতুন বইয়ে ‘স্বাধীনতার ঘোষক’ জিয়াউর রহমান

২০২৬ শিক্ষাবর্ষের নতুন বইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এতে ৬ষ্ঠ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়‘ বইয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ২৭ মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন।

রবিবার (২৮ ডিসেম্বর) এনসিটিবি ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এসব পাঠ্যবই আপলোড করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার অনলাইন সংস্করণ উন্মুক্ত করেন।

সপ্তম, অষ্টম এবং নবম–দশম শ্রেণির বইয়ে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমিতে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ ভূমিকা সীমিত বা অনুপস্থিত রাখা হয়েছে। তবে সপ্তম শ্রেণির বইয়ে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের উল্লেখ এবং বঙ্গবন্ধুর ছবি রয়েছে।

এছাড়া, ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান ‘স্বাধীনতা ঘোষণা‘ দেন এবং ২৭শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার জিয়াউর রহমান ঘোষণা দেন লেখা হয়েছে।

সূত্র: ইওেফাক

 

এসএ