শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নওগাঁ জেলা প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁ জেলা প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

নওগাঁর ঐতিহ্যবাহী ক্লাব হচ্ছে নওগাঁ জেলা প্রেস ক্লাব। সেই জেলা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বিকালে ক্লাবের সম্মেলন কক্ষে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মাদ রাশিদুল হক (পিপিএম)।

এছাড়াও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, ক্লাবের সকল সদস্য, বিভিন্ন শ্রেণিপেশার সম্মানীয় ব্যক্তি প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকের চোখ দিয়েই সরকার সমাজের বিভিন্ন সমস্যা দেখেন এবং সমাধান করেন। তাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও লাখো শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে পাওয়া একটি সুখি–সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভ’মিকা রয়েছে অনেক। তাই আগামীর পজেটিভ স্মার্ট বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও ন্যায়ের পক্ষে থেকে তথ্য সমৃদ্ধ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার প্রতি আহ্বান জানান অতিথিরা।

রিপন/ আল / দীপ্ত সংবাদ