শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় ভুয়া ডাক্তারকে জরিমানাসহ ৩ মাসের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় ভুয়া ডাক্তারকে জরিমানাসহ ৩ মাসের জেল

নওগাঁর পত্নীতলায় এক ভুয়া ডাক্তার সোমাইয়া তাবাসসুমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ মে) রাতে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পপি খাতুন।

ভুয়া ডাক্তার সোমাইয়া তাবাসসুম সাবা (২৪) মহাদেবপুর উপজেলার আতুরা গ্রামের আবু সাঈদ খানের মেয়ে।

এ সময় আদালত সোমাইয়াকে কারাদন্ডাদেশ প্রদান করে নওগাঁ কারাগারে প্রেরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডাক্তার পরিচয়ে এক নারী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রোগী প্রতি ৬শত টাকা ফি নিয়ে ব্যবস্থাপত্র প্রদান ও নিজেই বিভিন্ন টেস্ট করছিলেন। নির্দিষ্ট একটি কোম্পানির ঔষধ প্রমোট করছে যে কোম্পানির সরকারি অনুমোদন নেই।

জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর দিতে পারেনি, ডাক্তারি সনদপত্রের সঠিক প্রমানাদি দেখাতে না পারায় ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন আদালত।’

তিনি আরোও বলেন, ‘মেয়েটি একটি কোর্স করেছে সেটা দিয়ে আইন অনুযায়ী রোগী দেখতে পারেন না ডাক্তারকে এ্যাসেস্ট করতে পারবে। এ কারনে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।’

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ