শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নওগাঁয় বাংলা মদসহ মাদক কারবারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় বাংলা মদসহ মাদক কারবারী আটক
মাদক কারবারী অমল

নওগাঁর ধামইরহাট থেকে ১০১৫ লিটার বাংলা মদসহ মাদক কারবারী শ্রী অমল চন্দ্র মালি (৪৫) কে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আটক করেছে র‌্যাব–৫।

অমল উপজেলার মৃত নারায়ন চন্দ্র মালির ছেলে।

অমল চন্দ্র দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন মুকুন্দুপুর এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।

আরও পড়ুন: নওগাঁয় অভিযান চালিয়ে অবৈধ মজুদদারকে আটক

র‌্যাব–৫, সিপিসি–৩, জয়পুরহাট ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে বিপুল পরিমান বাংলা মদ মজুদ অবস্থায় আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব–৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার জানানো হয়েছে।

 

 

রিপন/ আল / দীপ্ত সংবাদ