নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাই–বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন– উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাই–বোন বসবাস করতেন। রাতে বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাড়ি ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগে তাদের মৃত্যু হওযায় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারণা স্থানীয়রা।

পোরশা থানা পুলিশের উপ–পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আব্দুর রউফ রিপন/ নওগাঁ/ ‌দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More