শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ধামরাইয়ে এতিমখানায় অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধামরাইয়ে এতিমখানায় অগ্নিকাণ্ড

 

ঢাকার ধামরাইয়ের কালামপুরে ডাউটিয়া জামিয়া ইসলামীয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে শিক্ষা প্রতিষ্ঠানটির ২০০ শিক্ষার্থীর শোবার বিছানাপত্র পুড়ে গেছে।

শিক্ষার্থীর জানান, ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে ডাউটিয়া জামিয়া ইসলামীয়া কওমি মাদ্রাসার মূল ভবন ছাড়াও প্রতিষ্ঠানটির মসজিদের তৃতীয় তলায় থাকেন ২০০ শিক্ষার্থী। শিক্ষা–কার্যক্রম চলার সময় এসকল শিক্ষার্থীদের শোবার বিছানাপত্র রাখা হয় তৃতীয় তলার সিঁড়ির একটি কক্ষে। দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা সিঁড়ির ওই কক্ষটিতে আগুন দেখতে পায়। তাঁরা বিষয়টি ধামরাই ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভান।

ডাউটিয়া জামিয়া ইসলামীয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি সালাহউদ্দিন বলেন, এখানকার অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র ও এতিম।আগুনে ২০০ শিক্ষার্থীর বিছানাপত্র পুড়ে যাওয়ায় নতুন করে বিছানাপত্র কেনা তাঁদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পরবে। শীতের মধ্যে তাদের শোবার জন্য স্থানীয়দের কাছ থেকে কিছু লেপ তোষক ধার হিসেবে আনা হচ্ছে। আগুনে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিভিয়েছে। মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

আল/ দীপ্ত সংবাদ