শিরোনাম
এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দ্রুত কালুরঘাট সেতুর নির্মাণকাজ শুরুর দাবি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দ্রুত কালুরঘাট সেতুর নির্মাণকাজ শুরুর দাবি
সংগৃহীত ছবি

চলতি বছরের মধ্যেই কালুরঘাট সেতুর নির্মাণকাজ শুরুর দাবি জানিয়েছে বোয়ালখালী–কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ।

রবিবার (৩০ জুন) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।

পদ্মা সেতুর মতো অগ্রাধিকার দিয়ে কালুরঘাট সেতু নির্মাণ কার্যক্রম সর্বোচ্চ নজরে রাখার জন্য প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কালুরঘাট সেতু নির্মাণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঋণচুক্তির পর নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বোয়ালখালী–কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ।

এসময় পরিষদের আহ্বায়ক মো. আব্দুল মোমিন, যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম ও সদস্য সচিব রমেন দাশগুপ্তসহ নেতারা উপস্থিত ছিলেন।

রুনা/আল/ দীপ্ত সংবাদ