শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা

প্রচণ্ড গরমের কারণে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ৫ থেকে ৬ দিন দেশে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এই সতর্কবার্তার কারণে, ৮ জুন দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন জেলায় স্থানে প্রচন্ড তাপদাহ কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রকাশ হচ্ছে।

এর আগে, গত ৪ জুন তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

আল/দীপ্ত সংবাদ