শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি: আবিদুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি: আবিদুল

ডাকসু ছাত্রদল প্যানেলের ভিপি (সহ–সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘নেগেটিভিটি ঘটেছে। দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে এস এম হলের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথাগুলো বলেন।

আবিদুল ইসলাম বলেন, আমি নিজেও অমর একুশে হলের যে কেন্দ্র আছে, সেখানে গিয়েছি। প্রমাণ পেয়েছি। তাদের সঙ্গে খুব পোলাইটলি কথা বলেছি। তারাও বলেছে, হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে। রোকেয়া হলেও একই অবস্থা। তারা বলছে, ঘটনা ঘটে গেছে।‘

তিনি বলেন, সকাল থেকে পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে প্যানেল শিট দিতে গিয়ে তাদের বাধাগ্রস্ত হতে হয়েছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র প্যানেলের কোড নম্বর বিতরণ করার কারণে রোকেয়া হলের পাঠচক্র বিষয়ক সম্পাদক পদপ্রার্থীকে ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন একজন শিক্ষক। তার এমন হিংস্রতা দেখানোর কথা নয়। অথচ তিনি শিবিরেরটা বিলি করেছেন।

‘কেন্দ্রের কাছাকাছি জায়গায় ছাত্রদল প্রার্থীদের লিফলেট প্রচারের বিষয়ে জানতে চাইলে‘ আবিদুল বলেন, ৪১ জন প্রার্থীর নাম মনে রাখা ভোটারের পক্ষে সম্ভব হয় না। এটাকে আচরণবিধি লঙ্ঘন ও অতিরঞ্জন (এক্সট্রিমিস্ট) হিসেবে দেখা যাবে না।

 

এসএে