শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

দুই বাংলাদেশি কৃষককে নিয়ে গেল বিএসএফ, ২ ভারতীয়কে নিয়ে এসেছে গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দুই বাংলাদেশি কৃষককে নিয়ে গেল বিএসএফ, ২ ভারতীয়কে নিয়ে এসেছে গ্রামবাসী

দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার জেরে ভারতীয় দুই নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০ এর কাছে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল। দুপুর ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

এ ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন, অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখা হয়েছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ হতে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে একটি সূত্র জানিয়েছে।

ইএ/এজে/দীপ্ত সংবাদ