শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় বন্ধ থাকার ১১ ঘণ্টা পর আরিচা–কাজিরহাট নৌরুট এবং ১০ ঘণ্টা পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে পাটুরিয়া–দৌলতদিয়া ও সোয়া ১০ টার দিকে আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।


বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, রাত ১১টা থেকে আরিচা–কাজিরহাট নৌরুট বন্ধ থাকার পর সকাল সোয়া দশটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় এ নৌরুটে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আরিচা–কাজিরহাট নৌরুটে চারটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। সকাল পৌনে দশটার দিকে এ নৌরুট স্বাভাবিক হয়েছে। পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ১৪টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। উভয় ঘাটে যানবাহনগুলো পারাপারের সিরিয়ালে আছে। অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সেবার যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।

জাহিদুল হক চন্দন/এজে/দীপ্ত সংবাদ