শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

দীপ্ত টিভিতে প্রতিদিন প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘রূপনগর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দীপ্ত টিভিতে প্রতিদিন প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘রূপনগর’

‘বকুলপুর’–এর ব্যাপক দর্শকপ্রিয়তার পর এবার একঝাঁক জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পীর নিয়ে দীপ্ত টিভিতে প্রতিদিন প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রূপনগর’। নাটকটি সম্প্রচার হচ্ছে- প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ৯:৩০ মিনিটে।

নাটকটির গল্প বোনা হয়েছে পাশাপাশি দুইটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের এক এলাকা ‘রূপনগর’কে ঘিরে। বলা হয়, এখানে সবাই নিজের রূপ আড়াল করে নানা রঙের তামাশার ঢালে। দুই চেয়ারম্যান এক সময় পরস্পরের খুব ভালো বন্ধু থাকলেও এখন তাদের মাঝে চরম শত্রুতা বিরাজ করছে। তারা সারাক্ষণ একে অপরের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। ফলে দুজনের পরিবার ও এলাকার মানুষের মাঝে ইচ্ছা না থাকলেও বজায় রাখতে হয় শত্রুতা। এক চেয়ারম্যানের ভেতরের রূপ হলো চোরাকারবারী, আর অন্যজন দখলবাজ। তারপরও রূপনগরে আছে কিছু রঙিন চরিত্র যারা সুখে–দুঃখে, কষ্টে–আনন্দে একে অপরের পাশে থাকে।

নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন লিটু সাখাওয়াত।

নাটকটি দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে।