শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৬
সংগৃহীত ছবি

দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী নাবিল পরিবহন ও আম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৪ জন যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছে বাস ও ট্রাকের ২৮ যাত্রী।

শুক্রবার (৫ জুলাই) সকালে দিনাজপুর পুলিশ কন্ট্রোল সূত্রে এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৬টায় দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী বাজার চকরামপুর এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের ১শ’ গজ পশ্চিমে দিনাজপুর হতে ফুলবাড়গামী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের ড্রাইভার হাসিবুর রহমান হাসু (৪০) ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি এলাকার বাসিন্দা। তবে অপর নিহত ৫ জনের পরিচয় এখনো জানা যায়নি।

দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আল / দীপ্ত সংবাদ