শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

দিনাজপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীর মধ্যে বাগ বিতন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীর মধ্যে বাগ বিতন্ড

 

দিনাজপুরে দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী জেলা শহরের বিদ্যুৎ অফিসে বিএনপির উদ্যোগে অবস্থান–কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত দিনাজপুর টু দশ মাইল মহাসড়কের পিডিবি মোড়ে অবস্থান কর্মসূচি ও শেষে প্রধান নির্বাহী প্রকৌশলী পিডিবি কে বিএনপি‘র পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন।

সুইহারী পিডিবি মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করার সময় পুলিশের সাথে বাক–বিতণ্ডে জড়িয়ে পড়েন। পরে বিএনপি‘র সিনিয়র নেতারা পুলিশের সাথে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় পরে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করেন।

জিলা বিএনপি‘র সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম সহ বিএনপির অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

সুলতান মাহমুদ/ আল/দীপ্ত সংবাদ