শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

দিনাজপুরে ক্লিনিক ও ডায়ানগষ্টিক সেন্টারে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে ক্লিনিক ও ডায়ানগষ্টিক সেন্টারে অভিযান

 

দিনাজপুর বীরগঞ্জের ২ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অর্থ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১ টার দিকে বীরগঞ্জ পৌর শহরের পেশেন্ট কেয়ার প্রাইভেট হাসপাতাল, মা শিশু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন: মাগুরায় দিনে দুপুরে বাড়িতে চুরি

অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

তিনি বলেন, ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবার পরিবেশ নেই ও ২৪ ঘন্টায় কর্তব্যরত একজন ডাক্তার থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নিসহ বিভিন্ন অনিয়মের কারণেই এই অর্থদন্ড এবং সতর্কতা মূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মহসিন আলী, সেনেটারী ইন্সপেক্টর ফরিদ বিন ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য অভিযানের সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীরগঞ্জ উপজেলায় ২৬ টি ক্লিনিক ও ডায়াগনিক সেন্টার থাকলেও ১৩টির বৈধ কাগজপত্র আছে।

 

সুলতান মাহমুদ/এসএ/দীপ্ত সংবাদ