শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

থানায় জিডি করলেন কণ্ঠশিল্পী আসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
থানায় জিডি করলেন কণ্ঠশিল্পী আসিফ

নতুন বাসায় উঠে আদরের বিড়ালকে হারিয়ে থানায় জিডি করেছেন আসিফ আকবর।

বৃহস্পতিবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন আসিফ। পোস্টে বিড়ালের বেশ কিছু ছবিও শেয়ার করেন তিনি।

প্রচুর বৃষ্টিতে ভিজে ছোট ছেলে রুদ্রোর একটা বিড়ালছানা মারা গেলে বাসার ঝর্ণা বুয়া রেললাইনের পাশ থেকে নিয়ে আসে আরেকটা বাচ্চা, নাম পুম্বা, বয়স চার।

এরপর থেকেই বড় ছেলে রণ’র মাথায় ঢুকে যায় বিপন্ন বিড়ালদের রেসকিউ করার চিন্তা। সে ঘুরে ঘুরে রাস্তাঘাট কিংবা এলিভেটরের চিপাচাপায় আটকে থাকা বিড়ালছানা উদ্ধার করতে থাকে ঝুঁকি নিয়ে। তারপর এগুলাকে ট্রেনিং আর চিকিৎসার পর অন্যের কাছে মাইগ্রেট করে দেয়। সে কানাডা চলে যাওয়ার পরও ওখান থেকেই উদ্ধারকৃত বিড়ালদের নিয়মিত খবর নেয়। ছেলেদের মানবিক কাজগুলো আমাকেও প্রভাবিত করেছে।

নতুন অ্যাপার্টমেন্টে উঠেছি। দুইদিনের মাথায় চার বছরের পুম্বা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, এখনো লাপাত্তা। দেশি হলেও পুম্বা সাইজে দেশি বিড়ালের মতো ছোট নয়। তার স্বাস্থ্য এবং সৌন্দর্য দুটোই দেখার মতো।

বাধ্য হয়ে আজ রমনা থানায় জিডি করতে হয়েছে। এখানে প্রায় আড়াইশো ফ্ল্যাট, সব জায়গায় খোঁজা সম্ভব নয়, হয়তো কোন বাসায় ঢুকে আছে, যিনি পেয়েছেন তিনিও হয়তো মালিক খুঁজছেন। সিসি ক্যামেরার সাহায্য নেয়া হচ্ছে। আশা করি পেয়ে যাব, কেউ নিজের মনে করে নিয়ে থাকলে দিয়ে দিন। বাসার পরিবেশ খুব গুমোট, পুম্বার জন্য প্রয়োজনে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে।

ভালবাসা অবিরাম।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ