শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

তৃতীয় বিয়ে করলেন কাঞ্চন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তৃতীয় বিয়ে করলেন কাঞ্চন
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ছবি: সংগৃহীত

প্রবাদে আছে ‘যা রটে, তা কিছু হলেও ঘটে’– এ কথারই যেন ষোলআনা প্রমাণ দিলেন টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বহুদিন ধরে এ জুটি প্রেম–বিয়ের গুঞ্জন উড়ছিল। এবার বিয়ের মাধ্যমে সবকিছু বাস্তবে রূপ দিলেন এই যুগল।

ভারতীয় গণমাধ্যমে শ্রীময়ী চট্টরাজ বলেন, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেছেন শ্রীময়ী–কাঞ্চন।

বিয়ের কেমন অনুভূতি হচ্ছে? এ প্রশ্নের জবাবে শ্রীময়ী আরও বলেন, “এখনো বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দু’জনে মিলে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর কথা ভাবছি। আপাতত মায়ের কাছেই রয়েছি। ৬ মার্চের পর থেকে দু’জনে একসঙ্গে থাকা শুরু করব।”

আরও পড়ুন: শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বুবলী

২০২১ সালে শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন মল্লিক– এমন অভিযোগ করে শোরগোর ফেলে দিয়েছিলেন কাঞ্চনের স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়। এরপর কাঞ্চন–পিংকির মাঝে তৈরি হয় চূড়ান্ত তিক্ততা। চলতি বছর ১০ জানুয়ারি আদালতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। আর এরই মধ্যে তৃতীয়বারের মতো বিয়ে করলেন কাঞ্চন। তবে শ্রীময়ীর এটি প্রথম বিয়ে।

উল্লেখ্য, পিংকি বন্দ্যোপাধ্যায় ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। এর আগে অভিনেত্রী অনিন্দিতা দাসকে প্রথম বিয়ে করেছিলেন তিনি। সেই বিয়েরও বিচ্ছেদ ঘটে।

প্রসঙ্গত, কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের বয়সের ব্যবধান প্রায় ২৬ বছর।

 

এসএ