শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

তীব্র শীতে জবুথবু পঞ্চগড়, টানা পাঁচদিন ধরে বইছে শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তীব্র শীতে জবুথবু পঞ্চগড়, টানা পাঁচদিন ধরে বইছে শৈত্যপ্রবাহ

পাঁচ দিন ধরে পঞ্চগড়ের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ৷ ঘনকুয়াশা না থাকলেও কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের জনজীবন বির্পযস্ত। সকালের রোদে কিছুটা স্বস্তি মিললেও বিকেল হতেই আবারও বেড়ে যাচ্ছে ঠান্ডার মাত্রা৷ রাত যত গভীর হয় ঠান্ডার মাত্রা ততই বাড়তে থাকে। সন্ধ্যার পরপরই ফাঁকা হয়ে যাচ্ছে শহর। এদিকে শীত নিবারণের জন্য ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিন্ম তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনের সর্বচ্চো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.০ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বচ্চো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

গোফরান বিপ্লব/এজে/দীপ্ত সংবাদ