শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

তিন দিনে ১৩৫ কোটি আয় করল ‘গদর ২’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তিন দিনে ১৩৫ কোটি আয় করল ‘গদর ২’

গত সপ্তাহে মুক্তি পেয়েছে ১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট নিয়ে নির্মিত সিনেমা ‘গদর ২’। সানি দেওল অভিনীত এই ছবিটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে।

রবিবার (১৩ আগস্ট) পর্যন্ত বক্স অফিসে ছবিটি প্রায় ১৩৫ কোটি টাকার ব্যবসা করেছে।

মুক্তির প্রথম দিনে ‘গদর ২’–এর ব্যবসার পরিমাণ ছিল ৪০ কোটি টাকা। শনিবার সেই অংক দাঁড়িয়েছে ৪৩ কোটি টাকায়। রবিবার কিন্তু ছবিটি হাফ সেঞ্চুরি পেরিয়েছে! ব্যবসার পরিমাণ ৫১ কোটি ৭০ লাখ টাকা।

এই ছবির সাফল্যের জন্য সানি দেওলের ‘ম্যাজিক’কে কৃতিত্ব দিয়েছেন দর্শকরা। কিন্তু অভিনেতা বলছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, এই ছবির সাফল্যের কৃতিত্ব তার পুত্রবধূ দৃশা আচার্যকে দিতে চান। সম্প্রতি, ছেলে কর্ণ দেওলের বিয়ে হয়েছে। কর্ণের স্ত্রী দৃশা পরিবারে আসার পর সব কিছু বদলে গিয়েছে বলেই মনে করছেন সানি। কারণ কর্ণের বিয়েতে হেমা মালিনীর পরিবার উপস্থিত না থাকায় বিতর্ক দানা বাঁধে। কিন্তু ‘গদর ২’–কে কেন্দ্র করে সম্প্রতি মালিনী–কন্যা এষার সঙ্গে সানির দূরত্ব মিটেছে।

এদিকে ‘গদর ২’–এর সাফল্যের পর সানি এখন আরও বেশি সংখ্যায় ছবি করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলেও শোনা যাচ্ছে।

শায়লা/ দীপ্ত নিউজ