মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মূল ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লিখা ব্যানার টানালেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগিয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এমন কাজ করেন শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় সমকক্ষ তৈরির প্রস্তাব দিয়েছে। যা তিতুমীর কলেজ মানে না। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী বৃহস্পতিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়রূপান্তরের দাবি করে আসছে শিক্ষার্থীরা। সর্বশেষ গত শনিবার (৪ জানুয়ারি) আজকের দিনের জন্যে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More