শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) পৌঁছান তিনি।

এরপর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে দুপুর ১ টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন থেকে বের হয়ে যান তারেক রহমান।

এদিকে তারেক রহমানের ভোটার হতে আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেন, ‘ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যে কোন সময় ভোটার করতে পারেন। এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।’