শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
ছবি: সংগৃহীত।

সূর্যের প্রখর তাপ ও গরম বাতাসে হাসফাঁস জনজীবন। চুয়াডাঙ্গায় জেলায় আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ছুটির দিনে জেলাটিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ একেএম নাজমুল হক।

তিনি বলেন, এটা আমাদের বিকাল ৩টার রেকর্ড। রাজশাহী, খুলনা বিভাগসহ আরও ৯টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৫টি জেলাও রয়েছে। সন্ধ্যা ৬টায় আমাদের প্রতিটি স্টেশনে আবার তাপমাত্রা মাপা হবে। তাপমাত্রা বাড়লে সেটা আমাদের সন্ধ্যা ৭টার বিজ্ঞপ্তিতে জানানো হবে।

তীব্র রোদে শ্রমিক, দিনমজুর, ভ্যান–রিকশাচালক এবং কৃষকদের কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

শহিদুল ইসলাম নামে এক ভ্যানচালক বলেন, দুপুরের দিকে রাস্তায় বের হওয়াই কষ্টকর। গরমে যাত্রীও কম, শরীর একেবারে দুর্বল হয়ে যাচ্ছে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক ব্যক্তি বলেন, অফিসে যেতে–আসতে খুব কষ্ট হচ্ছে। রাস্তায় বের হলেই মনে হয় শরীর পুড়ে যাচ্ছে। এমন গরমে স্বাভাবিক কাজ করাও কঠিন হয়ে পড়েছে।

 

এসএ