শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, স্থান পেলেন ২৪২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, স্থান পেলেন ২৪২ জন

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক ঢাবি শাখা ছাত্রদলের নতুন কমিটিতে ২৪২ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১ মার্চ ঢাবি শাখা ছাত্রদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এই কমিটিতে গণেশ চন্দ্র রায় সভাপতি এবং নাহিদুজ্জামান শিপন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। অন্যদিকে, মাসুম বিল্লাহ সিনিয়র সহসভাপতি, আনিসুর রহমান খন্দকার অনিক সহসভাপতি, নাছির উদ্দীন শাওন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার শুভ যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভূঁইয়া ইমন সাংগঠনিক সম্পাদক হিসেবে পদ পান।

প্রায় সাড়ে ৮ মাস পর আজ এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। নতুন কমিটিতে ১৪ জন সহসভাপতি, ৪৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক এবং ৩৯ জন সহসাংগঠনিক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।