ঢাবির হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর রুম থেকে মঞ্জুরুল ইসলাম নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মঞ্জুরুল বাংলা বিভাগের ২০১৬–১৭ বর্ষের শিক্ষার্থী।

সোমবার (২১ আগস্ট) বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে হল প্রশাসন পুলিশকে খবর দেয়।

ঘটনার পর পাশের রুমের এক শিক্ষার্থী জানান, আমরা দুপুরে রুমে ঘুমাচ্ছিলাম। এরপর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে ওই রুমের অপর আবাসিক শিক্ষার্থী আমাদের রুমে এসে ডেকে তাদের রুমের সামনে নিয়ে যায়। তখন আমরা মঞ্জুরুলের ঝুলন্ত দেহ দেখতে পাই।

ওই শিক্ষার্থী আরও জানান, মঞ্জুরুল ২০১৬–১৭ সেশনের হলেও তিনি পুনভর্তি নিয়ে বর্তমানে ১৮–১৯ সেশনের সঙ্গে মাস্টার্স করছিলেন।

অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, আমি হল প্রভোস্টের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More