বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫২৬ এর টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট।

বুধবার (১৫ই এপ্রিল) অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে সমাজকল্যাণ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ইফতির অর্ধ সেঞ্চুরিতে ২০ ওভার শেষে ১৬৪ রানের টার্গেট দেয় সমাজবিজ্ঞান টিম।

দ্বিতীয় ইনিংসে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মাঠে নেমে ৬ উইকেটের বিনিময়ে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান মাহফিজুল ইসলাম রবিনের, দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করে তানজিম ফারহান।

ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে সমাজকল্যাণ ক্রিকেট টিমের মাহফিজুল ইসলাম রবিন এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে সমাজকল্যাণ ক্রিকেট টিমের অধিনায়ক সিফাত সাদিক খান।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি জনাব মো. মাহবুব কায়সার, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. মাহবুবা সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফাতেমা রেজিনা ইকবাল, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ছাত্র উপদেষ্টা ড. শেখ তৌহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ক্রিকেটের ইনচার্জ মো. শাহাদাত হোসাইন এবং অন্যান্যরা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ফুটবল ও ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্মসাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, সমাজকল্যাণ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন মো. রবিউল ইসলাম, এম সাইফুর রহমান, সমাজকল্যাণ স্পোর্টসের অলরাউন্ডার মো. তৌফিকুজ্জামান, সমাজকল্যাণ ফুটবল টিমের সাবেক ক্যাপ্টেন মো. মামুন রেজা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

টুর্নামেন্টে শেষে খেলোয়াড়দের মাঝে মেডেল এবং ট্রফি বিতরণ করা হয়। এছাড়াও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত সমাজকল্যাণের হয়ে যেসকল খেলোয়াড় অর্ধশত রান, শতরান করেছে, তিন উইকেট বা তার অধিক উইকেট শিকার করেছে এবং অসাধারণ ফিল্ডিং করেছে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More