শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীত ও গ্রীষ্মকালীন ছুটিতে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীত ও গ্রীষ্মকালীন ছুটিতে পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ‘লুজ রিকভারি প্ল্যান’ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের শীতকালীন ছুটি এবং ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটি আংশিক পরিবর্তন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালে শীতকালীন ছুটি আগামী ৮–২২ ডিসেম্বরের পরিবর্তে ৮–১৯ ডিসেম্বর এবং ২০২৫ সালে গ্রীষ্মকালীন ছুটি আগামী ১–২৬ জুন–এর পরিবর্তে ১–১২ জুন নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত শুধু ২০২৪ সালের শীতকালীন ছুটি এবং ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

 

এসএ