শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

 

ঢাকা–চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (৪ নভেম্বর) বিকেল তিনটার দিকে গজারিয়া উপজেলার মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ডের চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হয়। আহত হয় ভ্যানে থাকা আরও তিনজন আরোহী।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এছাড়া নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

 

এসএ/দীপ্ত নিউজ