শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ঢাকা-আঙ্কারার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঢাকা-আঙ্কারার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন
তুর্কি নৌযুদ্ধ জাহাজ টিসিজি- কিনালিয়াদা

ঢাকা–আঙ্কারার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে তুর্কি নৌযুদ্ধ জাহাজ টিসিজি– কিনালিয়াদা তিনদিনের শুভেচ্ছা সফরে মঙ্লবার চট্টগ্রাম বন্দরে এসেছে।

মঙ্গলবার (৭মে) দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর উধ্বত কর্মকর্তা ও তুরস্কের রাষ্ট্রদূত। এসফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বেশি বন্ধুত্ব ও উন্নয়নে ভূমিকা রাখবে এ প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বেলা সাড়ে ১২ টার কিছু পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে তুরস্কের নৌযুদ্ধ জাহাজ টিসিজি কিনালিয়াদা। পরে জাহাজটি নোঙ্গর করে চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে। এসময় বাংলাদেশ নৌবাহিনীর সামরিক রীতিতে বাদ্য বাজিয়ে স্বাগত জাননো হয় বন্ধু রাষ্ট্রের নৌযুদ্ধ জাহাজকে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তা ও বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত

রামিস শেন ফুল দিয়ে স্বাগত জানান যুদ্ধ জাহাজের অধিনায়ক ও নাবিকদের। পরে জাহাজ পরিদর্শন করে তুর্কি রাষ্ট্রদূত ও বাংলাদেশ নৌবাহিনী কর্মকর্তারা।

তুর্কি এ নৌযুদ্ধ জাহাজটি সাড়ে চার মাসের যাত্রায় ২০টি দেশের ২৪টি বন্দরে ভিড়েছে। সফররত দেশগুলোর নৌবাহিনী ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন লক্ষ্যে এ যাত্রা জাহাহটির। যার ধারাবাহিকতায় আগামী তিনদিন চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে জাহাজটি। সফর শেষে আগামী ৯ মে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে তুর্কি এ নৌযুদ্ধ জাহাজ।

আল/ দীপ্ত সংবাদ