ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী ঢাকা দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে, তবে আগের অবস্থা থেকে কোন পরিবর্তন হয়নি। শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই–বায়ুর মান সূচক) থেকে এ তথ্য পাওয়া যায়।

বিশেষজ্ঞরা জানান, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এ মাত্রা ৫১–১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১–১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেয়া হয়। আর পিপিএম ১৫১–২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১–৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে থাকে। দূষিত শহরে বসবাসকারীদের তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা, তা জানায় একিউআই।

একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২।

যূথী/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More