রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি লিটন, সম্পাদক ইমন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) দ্বি–বার্ষিক নির্বাচন ২০২৩ এ সভাপতি বিডি নিউজের বিশেষ সংবাদদাতা মর্তুজা হায়দার লিটন ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার ইমরুল কাওসার ইমন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে দ্বি–বার্ষিক সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার শামসুল হক দূররানী তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন।

এসময় অপর নির্বাচন কমিশনার একে শামসুজ্জোহা ও এমএম মাসুদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দৈনিক নবচেতনার সাইফুল ইসলাম সহ–সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন এবং ক্রম অনুযায়ী যুগ্ম–সম্পাদক পদে দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক (১) ৯৬ ভোট ও বাংলা ভিশনের সৈয়দ আব্দুল মুহিত (২) ৮ ভোটে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম-সম্পাদক দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক

সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বিটিভির সিনিয়র রিপোর্টার মাজেদুল ইসলাম পাপেল।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের জাহিদ কাজী, নারী বিষয়ক সম্পাদক পদে এসএ টিভির গোলেনুর খাতুন রুপা বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবং ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক পদে সান নিউজ ডটকম (সাবেক) এর আসমাউল মুত্তাকিন ৫৭ ভোট পেয়ে নির্বাচিত, এছাড়া কার্যনির্বাহী সদস্য বাবুই–এর কাদের বাবু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

আরডিজেএ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ–পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে গাইবান্ধা ৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত ছিলেন।

নৌ–পরিবহন প্রতিমন্ত্রী বলেন, রংপুর বিভাগের উন্নয়নে, ব্যবসা–বাণিজ্যের প্রসারে প্রতিটি জেলা থেকে ঢাকার যোগাযোগ পথ সহজীকরণে নৌ–পথ, সড়ক পথ ও রেলপথের উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপে এগিয়ে চলছে সরকার। সরকারের এই উন্নয়নে সামিল হতে গণমাধ্যমের জোরালো ভুমিকা প্রত্যাশা করেন তিনি।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More