শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

ঢাকায় আয়োজিত হয়েছে বিড়ালের র‍্যাম্প শো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকায় আয়োজিত হয়েছে বিড়ালের র‍্যাম্প শো
ছবি:সংগৃহীত

রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে পোষা প্রাণিদের র‍্যাম্প শো। লাল গালিচায় হাঁটল বর্ণিল সাজের একদল পোষা বিড়াল ।

কোনটির রঙ বাদামি, কোনটি সাদা, কোনটি ছাইরঙা আর কোনটির রং কালো। প্রায় সব বিড়াল গুলোকেই সাজানো হয়েছে বর্ণিলভাবে। এ যেন বিড়ালের মহাসমাবেশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশ থেকে ত্রিশ হাজারের বেশি মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছিলেন। তাদের বেশির ভাগই শিক্ষার্থী ছিল।

অংশগ্রহন করা নানা রকম প্রজাতির বিড়ালের নানা রকম সভাব চরিত্র। কোনোটি ভীষণ শান্ত, আবার কোনোটি বেশ রাগী।

বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ নেয় বিড়ালগুলো। এর মধ্যে ‘খাদক‘ প্রতিযোগিতায় প্রথম হয়েছে একটি সাদা রঙের বিড়াল।

এছাড়া বিড়ালের র‍্যাম্প শো‘র সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল বিড়ালের ফ্যাশন শো।

বিচারকদের সামনে নিজেদের পোষা প্রাণী নিয়ে আয়োজকরা বলছেন, প্রাণীর প্রতি সচেতনতা তৈরি  ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

যূথী/দীপ্ত সংবাদ