ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানকে মানতে হবে ৫টি নির্দেশনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রবিবার (৯ জুলাই) খুলছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। রাজধানীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামীকাল সকাল থেকেই শুরু হবে নিয়মিত ক্লাস।

সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলছে। ফলে দীর্ঘদিন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতার কার্যক্রম না চলায় ভেতরে ডেঙ্গু মশার বংশ বিস্তারের আশঙ্কা আছে।

এদিকে ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্ন রাখাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। এ নির্দেশনা দিয়ে আদেশও জারি করা হয়েছে। আদেশটি সব সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর। নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ জানিয়েছে মাউশি।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। অনেক মানুষ আক্রান্ত হয়েছেন এবং অনেকে ঝুঁকিতে আছেন। সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। ডেঙ্গু এডিস মশাবাহিত রোগ।

মানতে হবে যে পাঁচ নির্দেশনা

মাউশির আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো—

১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে

২. মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে

৩. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সৌন্দর্যবর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে

৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে হবে

৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকেরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রত্যহ শিক্ষার্থীদের জানাবেন

 

পূর্ণিমা/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More