শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে নাটোর পৌরসভার সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

আদীব জামাল
আদীব জামাল
ডেঙ্গু প্রতিরোধে নাটোর পৌরসভার সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

নাটোরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৭ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, স্থানীয় সরকার উপ–পরিচালক আশরাফুল ইসলামসহ পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ কর্মকর্তাবৃন্দ। মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে ফগারের মাধ্যমে মশা নিধন, বদ্ধ পানি নিষ্কাশন,ঝোঁপঝাড় পরিস্কার, লিফলেট বিতরণ, বিষাক্ত জীবানুনাশক পাউডার ছিটানো হয়।

এসময় অতিথিরা ডেঙ্গু প্রতিরোধে সাধারণ জনগনকে এগিয়ে আসার আহবান জানান। যতদিন বৃষ্টি থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ