শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ডাকসু: ভোট গণনা কেন্দ্রের ভেতরে সাদিক কায়েম, বাইরে আবিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডাকসু: ভোট গণনা কেন্দ্রের ভেতরে সাদিক কায়েম, বাইরে আবিদ

৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। তবে গণনা শুরুতেই সৃষ্টি হয়েছে বিতর্কের।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে ভোট গণনার সময় ছাত্রশিবির ভিপি প্রার্থী সাদিক কায়েম ও এজিএস প্রার্থী মহিউদ্দিন‘কে শামসুন্নাহার হলে দেখা গেছে।

অপরদিকে প্রায় একই সময় টিএসসি ভোট গণনা কেন্দ্রে ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভেতর ঢুকতে চাইলেও তাকে ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি ঢুকতে দেওয়া হয়নি ছাত্র অধিকার পরিষদ ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে গণনার সময় সেখানে কী করে শিবিরের প্রার্থী ঢুকলো তা জানতে চেয়েছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী হামিম।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে, সিসি ক্যামেরা দেখে এ বিষয়ে জানানো হবে।

ছাত্র অধিকার পরিষদ ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা জানান, প্রার্থীদের কাউকে এবং সাংবাদিকদের ভোট গণনায় ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমিসহ ছাত্রদল ভিপি প্রার্থী আবিদ গেট খোলার জন্যে তোড়জোড় করেও লাভ হয়নি।

 

এসএ