শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ডাকসু নির্বাচন: নারী ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডাকসু নির্বাচন: নারী ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরু হওয়ার পর থেকেই মেয়েদের দীর্ঘ লাইন দেখা গেছে। এবারের ডাকসু নির্বাচনে ২০ হাজার ৮৭৩ ছাত্র ভোটারের বিপরীতে ছাত্রী ভোটারের সংখ্যা ১৮ হাজার ৯০২ জন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে আটটি কেন্দ্রে সবার উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়। ব্যালট বাক্স খালি অবস্থায় প্রদর্শনের পর সিলগালা করা হয়। এ সময় গণমাধ্যমকর্মী ও প্রার্থীদের পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন।

ডাকসু নির্বাচনে সহ–সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।