ডাকসু নির্বাচনে স্বামী-স্ত্রী দুজনই বিজয়ী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দুই পদে বিজয়ী হয়েছেন রায়হান–সালমা দম্পতি।


ঘোষিত ফলাফলে দেখা গেছে, উম্মে সালমা ৯ হাজার ৯২০ ভোট পেয়ে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে জয় পেয়েছেন। আর ৫ হাজার ৮২ ভোট পেয়ে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য পদে জয় লাভ করেছেন রায়হান উদ্দিন।


স্বামী–স্ত্রী দুজনই ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং তাদের পৈতৃক নিবাস বৃহত্তর চট্টগ্রামের সাতকানিয়ায়। রায়হান ২০১৮–১৯ সেশনের ও উম্মে সালমার ২০২০–২১ সেশনের শিক্ষার্থী।

নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন, জিএস পদে একজন ও এজিএস পদে চারজন প্রার্থী ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More