সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে হিট স্টোকে নারী শ্রমিকের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অতিরিক্ত গরমে হিট স্টোকে লতিফা (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সিংহাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। মৃত লতিফা হরিপুর উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী। তিনি দেবর ইলিয়াসের পরির্বতে ৪০ দিনের কর্মসূচি মাটি কাটার কাজ করতে গিয়েছিলেন।

বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান চেয়ারম্যান আবু তাহের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, অভাবের তাড়নায় ওই মহিলা তার দেবর ইলিয়াসের পরির্বতে শ্রমিক হিসেবে ৪০ দিনের কর্মসূচির মাটি কাটার কাজ করতে গিয়েছিল। অতিরিক্ত গরমে হিট স্টোকে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, এ কর্মসূচির কাজে কারও পরির্বতে কেউ কাজ করতে পারবে না। সদস্যকে প্রতিদিন উপস্থিত হাজিরা দিতে হয়। পুরুষের পরির্বতে মহিলা কি ভাবে কাজ করছিল; তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মঈনুদ্দীন তালুকদার/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More