শুক্রবার, মে ২২, ২০২৬
শুক্রবার, মে ২২, ২০২৬

ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১ জুনের টিকিট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (২১ মে)

শুক্রবার (২২ মে) মিলছে ১ জুনের টিকিট। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার (২৩ মে) ২ জুনের টিকিট পাওয়া যাবে, ২৪ মে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুন ফিরতি যাত্রার টিকিট।

এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More