শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা ও চার মাসের শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা ও চার মাসের শিশু নিহত

দিনাজপুরের বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মা ও তার চার মাস বয়সী শিশু সন্তান।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বিরামপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল ইসলাম জানান, নিহতরা হলেন উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (২৮) ও তাদের চার মাস বয়সী শিশু। মোটরসাইকেলে করে স্বামী–স্ত্রী ও সন্তান বিরামপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও শিশু মারা যান।

গুরুতর আহত মোটরসাইকেল চালক গোলাম রব্বানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন। ট্রাকচালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “আমরা বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি রাস্তায় মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে পড়ে আছে। পাশে মা ও শিশুটি নিথর দেহে পড়ে আছেন। ঘটনাটি খুবই হৃদয়বিদারক।”