শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ট্রাক চাপায় মোটরসাইকেল ১ আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাক চাপায় মোটরসাইকেল ১ আরোহী নিহত

সাভারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বেলি আক্তার নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ঢাকা–আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনের আমিনবাজার বাসস্ট্যান্ড পার হয়ে গাবতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিক বেলি আক্তার(২৬) রংপুর জেলার পীরগাছা থানার দাদন গ্রামের আব্দুল গফুরের মেয়ে। তিনি আশুলিয়ার বাইপাইলের বুড়ি বাজার এলাকায় তার বোন রেলি বেগমের সাথে থাকতেন। তিনি ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের বর্ধিত এলাকার এপিক গার্মেন্টস ম্যানুফেকচার কোং লিমিটেড কারখানার অপারেটর ছিলেন৷

আটক ট্রাক চালক রঞ্জু গাইবান্ধা জেলার বাসিন্দা।

নিহতের বোন রেলি বেগম জানান, তারা দুই বোন বাইপাইল এলাকার বুড়িবাজার এলাকায় বসবাস করতেন৷ তার বোন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বর্ধিত) এলাকার একটা পোশাক কারখানায় কাজ করত। আজও সে কারখানায় কাজে যায়। পরে কারখানা থেকে ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে তার বোন একই কারখানার এক সুপার ভাইজরের সাথে ঢাকায় যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (চলতি দ্বায়িত্ব) শেখ আবুল হাসান বলেন, সকালে বালু বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো এ সময় আমিনবাজার স্ট্যান্ড পার হয়ে গাবতলী ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে চাকা পিছলে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল চালক রাস্তার বাম পাশে মাটিতে পড়ে যায় ও মেয়েটি রাস্তার উপর পড়ে যায়। পরে পেছনে থাকা ট্রাকের চাকা মেয়েটির শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শায়লা/দীপ্ত নিউজ